বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ২৬৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রাজু মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মোঃ রাজু মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার ভোররাতে মাধবপুর থানাধীন হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজু মিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মোঃ চাঁন বাদশা মিয়ার পুত্র। র‌্যাব-৯ সিলেটের সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার আফসান আল আলম জানান, গ্রেফতারকৃত রাজু একজন পেশাদার মাদক কারবারি। সে সীমান্ত এলাকা থেকে মাদক এনে পুরো জেলায় ছড়িয়ে দিতো। তাকে ধরতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে ২৬৪ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার অভিযানে নেতৃত্বে দেয় র‌্যাব-৯ সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এএসপি বলেন, র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com