বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মন্দরী গ্রাম থেকে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৩ সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে এ লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মন্দরী গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে আব্দুস সাত্তার (৪০) কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেন। তিনি নিজ গ্রামে বিয়ে করেছেন। তার ৩টি পুত্র সন্তান রয়েছে। প্রতিদিনের ন্যায় বুধবার পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ঘরের তীরের মধ্যে আব্দুস সালামের ঝুলন্ত দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তারা স্থানীয় মুরুব্বীয়ানকে এ বিষয়টি অবগত করেন। দুপুরে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসাইন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাত্তার গলায় আঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তারপরও আমরা মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে সাত্তার কি ভাবে মারা গেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com