মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত বাস চালক আতাউর রহমান নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত আতাউর রহমান (৪৫) নামে এক বাস চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হন। গতকাল সোমবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাস চালক আতাউরের মৃত্যু হয়। নিহত আতাউর রহমান (৪৫) রংপুর জেলার তাজহাট থানার মাহিগঞ্জ এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে । তিনি সাগরিকা পরিবহণের বাস চালক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান- রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নতুন বাজার এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা শাম্মী ট্রান্সপোর্ট পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অর্ধশতাধিক যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দুই বাস চালকের অবস্থা ছিল আশংকাজনক। সোমবার ভোররাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরিকা পরিবহণের বাস চালক আতাউরের মৃত্যু হয়। এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব বলেন, প্রচন্ড গরমে সড়কের বিটুমিন গলে যাওয়ায় ও সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে সন্ধ্যার পর দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই বাসচালকসহ অন্যান্য আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় ও যান চলাচল স্বাভাবিক হয়। ভোররাতে সাগরিকা পরিবহণের বাস চালক আতাউর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com