বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে ॥ রণক্ষেত্র শহর ॥ গুলিবিদ্ধসহ আহত শতাধিক ॥ আটক ১০

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০/১২ জন পুলিশ ও শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পুলিশ কয়েকশ’ রাউন্ড রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় প্রায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি বেগতিক হলে পুলিশ রায়টকার এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদত্যাগকারী মেয়র জি কে গউছ জানান, কেন্দ্রীয় নির্ধারিত কর্মসূচি ছিল। শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে পৌছুলে পুলিশ অতর্কিত হামলা চালায়। তিনি বলেন, কোন ধরনের উত্তেজনা ছাড়াই অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান এর নির্দেশে হঠাৎ পুলিশবিএনপি নেতাকর্মীদের উপর গুলি ছুড়ে। পুলিশ দফায় দফায় গুলি ছুড়তে থাকে। তিনি বলেন, তারা আমার বাসায় এসেও গুলি ছুড়েছে। আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অনেককেই আমার ঘর থেকে টেনে হিঁচড়ে ধরে নিয়ে পুলিশ নির্যাতন করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপির কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীরা অতর্কিত পুলিশের উপর হামলা করে। তাদের ইটপাটকেলের আঘাতে সদর থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশ তাদের প্রতিহত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৫টার দিকে হবিগঞ্জ জেলা বিএনপি শায়েস্তানগর এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্ট হয়ে ঈদগাহ রোড ঘুরে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে পৌছে। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকে। তখন পুলিশ বঁাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাঁধে। দলীয় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব গুরুতর আহত হন। তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বিএনপি নেতাকর্মীদের মধ্যে গুলিবিদ্ধ হন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com