বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ী আহত ও তিনটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বুল্লা বাজারে এ ঘটনা ঘটে বলে লাখাই থানা পুলিশ নিশ্চিত করেছে। আহত ইকবাল মিয়া (৩৫) বুল্লা এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন তিনি। স্থানীয়রা জানান, নরসিংদী থেকে একটি ট্রাক গতকাল শুক্রবার দুপুরে লাখাইয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বুল্লা বাজারের আল আকসা সুপার মার্কেটে ঢুকে পড়ে। এ সময় দুর্ঘটনায় ইকবাল মিয়ার ফেক্সি লোডের দোকান, স্বপন দাসের সেলুন ও আকিব হোমিও হোম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ব্যবসায়ী ইকবাল মিয়া আহত হলে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। চালকসহ দুর্ঘটনা কবলিত ট্রাকটি ঘটনাস্থলেই ছিল। চালক নাদিম মিয়া নরসিংদীর বেলাবো উপজেলার চর শায়েক গ্রামের মোহর আলীর ছেলে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, সড়কে থাকা ব্যাটারিচালিত ইজিবাইককে পাস দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি না হওয়ায় ব্যবসায়ীদের কোনো অভিযোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com