বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অলিপুরে বেতন পরিশোধের দাবীতে তাফরিদ কটন মিলসের শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জের অলিপুরে বেতনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তাফরিদ কটন মিলসের শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার অলিপুরে তাফরিদ কটন মিলসের শতশত শ্রমিকরা তাদের বেতন না পেয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
তাফরিত কটন মিলসের শ্রমিক সাফিয়া বেগম বলেন, অন্য কোম্পানী যেখানে মাসের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেয় সেখানে আমাদের কোম্পানী প্রতিমাসেই ১৫/২০ তারিখে বেতন দেয়। আমরা তো টাকার জন্যই কাজ করি। মাস শেষে বাসা ভাড়া বাজার সদাই করতে পারি না। আজকে বেতন দেয়ার কথা। কিন্তু এখন বলতাছে দিতে পারবেন না। আমরা আমাদের ন্যর্য পাওনা আদায়ের জন্যই মহাসড়ক অবরোধ করি। পরে প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি।
এ ব্যাপারে তাফরিদ কটন মিলস এর সহকারি মহা-ব্যবস্থাপক (প্রশাসন) খায়রুল আলম বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার কথাছিল ১৫ আগষ্ট ঔ দিন ব্যাংক বন্ধ থাকায় বেতন দেয়া যায়নি। আজকে ব্যাংকে চেক পাঠানো হয়। বড় অংকের টাকা হওয়াতে ব্যাংক কর্তৃপক্ষ টাকা ম্যানাজ করতে দেরি হয়। এরই মাঝে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ফেলে। এখন সবাই কে বেতন দেয়া হচ্ছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, অবরোধের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করি।
তাফরিদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামিউল ইসলামের সাথে কথা বলে শ্রমিকদের বেতন ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com