মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে জলাবদ্ধতা অব্যাহত

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদরে ৩য় দিনের মতো ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। যে কারণে অধিকাংশ নিম্ন অঞ্চলগুলো তলিয়ে গেছে। বিশেষ করে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়ে।
শহরের শায়েস্তানগর, সার্কিট হাউজ, সদর থানার ভেতর, রাজনগর, ইনাতাবাদ, শ্যামলী, গোসাইপুর, রাজনগর, ফায়ার সার্ভিস, ডিসি অফিসের নিমতলা, পুরান পৌরসভা পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যা পরে ভারী বর্ষণে রূপ নেয়। পরে দীর্ঘ সময় বৃষ্টিতে শহরের উল্লেখিত এলাকার নিম্নাঞ্চলগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়ে।
এতে করে শহরের বাসিন্দারা অনেকেই বাসা থেকে বের হননি জরুরি কাজ ছাড়া। এ ছাড়া শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করায় দিনভর ভোগান্তিতে পড়েন অনেকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com