বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর উপজেলার ফান্দ্রাইলে গাঁজার বাগান আবিষ্কার ॥ বাগান মালিক তাজুল ইসলাম গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
  • ৬৪৩ বা পড়া হয়েছে

এম কাউছার আহমেদ ॥
হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রাম গাজার বাগান আবিস্কার করেছে পুলিশ। এ সময় ফান্দ্রাইল গ্রামের মানিক মিয়ার ছেলে গাঁজা বাগান মালিক তাজুল ইসলাম (৩৫)কে গ্রেফতার ও বাগান থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৪৭টি বড় আকারের গাঁজার গাছ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
habiganj pic 18 Augsust 2014 copyস্থানীয় সূত্রে জানা যায়- তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজা চাষ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিনের নেতৃত্বে এস.আই ইন্দ্রনীল রায়, সামসুল ইসলাম ও নুরে আলমসহ পুলিশ তাজুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাজুল পুলিশকে তার গাঁজা বাগানে যেতে বাধা দেয়। এ সময় পুলিশ তাজুলের বাড়িতে অনুসন্ধান চালিয়ে গাঁজার বাগান আবিস্কার করে। পুলিশ ওই বাগান থেকে বড় বড় ৪৭টি গাঁজা গাছ উদ্ধার এবং তাজুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আটককৃত তাজুল ইসলাম বৃহত্তর সিলেট বিভাগসহ বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহ করতো। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান-আটক তাজুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে তার তৈরী বাগানে গাঁজা চাষ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com