বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় এমপি আবু জাহির ॥ বিএনপি নাশকতার পায়তারা করলে সমুচিত জবাব দেওয়া হবে

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নৈরাজ্যের মাধ্যমে দেশের জনগণের জানমালের ক্ষতি করার পায়তারা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে হবিগঞ্জ শহরে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় সভাপতির বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন। বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ।
আওয়ামী লীগ কখনও পায়ে পা দিয়ে ঝগড়া করে না জানিয়ে এমপি আবু জাহির বলেন, বিএনপি-জামায়াত যদি অগ্নি-সন্ত্রাসের মাধ্যমে দেশের ক্ষতি করতে চায় তাহলে আওয়ামী পরিবারের সদস্যরা জনগণকে সাথে নিয়ে তার জবাব দিতে প্রস্তুত। তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন সময় যে কোন ধরণের কর্মসূচির ডাক দিলে তা বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভযাত্রা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। জেলার ৯টি উপজেলা থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী এতে যোগ দেন। যুবলীগ এবং ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। বিকেলে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পয়েন্টে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিশাল একটি উন্নয়ন শোভযাত্রা শহর প্রদক্ষিণ করে চৌধুরী বাজার পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট মোঃ আফীল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়, অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, হোসাইন মোঃ আদিল জজ, আনোয়ার আলী, মোঃ আব্দুল হাই, সাইফুদ্দিন লিয়াকত, মোঃ আঙ্গুর মিয়া, মোঃ মনোয়ার আলী, আতিকুর রহমান আতিক, গিয়াস উদ্দিন আহমেদ, আব্দুল মুকিত, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, যুবলীগের মোঃ হিরাজ মিয়া, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com