শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীর মতো হবিগঞ্জ হবে সুন্দর ও বাসযোগ্য একটি শহর-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় ‘বর্জ্য ব্যবস্থাপনা প্লাট’ বাস্তবায়নের মাধ্যমে আবর্জনাকে সম্পদে পরিণত করা হবে। সারাদেশে ৬ টি পৌরসভায় বর্জ্য রিসাইকেলের মাধ্যমে আবর্জনা সম্পদে পরিনত করতে প্রকল্প গ্রহন করা হবে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভা অন্তর্ভূক্ত রয়েছে। হবিগঞ্জ শহরের আধুনিক ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন ২০ বছরের জমাকৃত বর্জ্য অপসারণ উদ্বোধন কাজের ফলক উন্মোচনকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেছেন। গত শনিবার বেলা ১২ টায় আধুনিক ষ্টেডিয়ামের সামনে ফলক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান মেয়র আতাউর রহমান সেলিম ময়লা সরানোর বিষয়ে সার্বক্ষনিক তাগিদ দিয়েছেন এবং আমার সাথে ও জেলা প্রশাসকের সাথে সাবর্ক্ষনিক সমন্বয় করেছিলেন। আর সে কারণেই এ বিরাট সমস্যাটি সমাধান করা গেছে, যা’ ইতিপূর্বে কোন মেয়র করতে পারেননি।’ তিনি আশা করেন রাজশাহীর মতো হবিগঞ্জ হবে সুন্দর ও বাসযোগ্য একটি শহর। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আসমা বিনতে রফিক, কাউন্সিলর মো: জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, সফিকুর রহমান সিতু, টিপু আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তাগন। বাইপাস সংলগ্ন ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নিয়ে হবিগঞ্জ পৌরসভার উত্তরকুল ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। গত বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র নতুন ডাম্পিং স্টেশন সাংবাদিকদের নিয়ে পরিদর্শনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী হবিগঞ্জ শহরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নিয়ে হবিগঞ্জ শহর হতে ৪ কিলোমিটার দুরে পৌরসভায় লিজকৃত নতুন ডাম্পিং স্টেশন পরিদর্শন করেন। মেয়র উপস্থিত সাংবাদিকদের ডাম্পিং স্টেশনের জায়গা পাওয়া, কিভাবে শহরের ময়লা আবর্জনা সংগ্রহ করে ময়লা ডাম্পিং স্টেশনে ফেলা হয়, ডাম্পিং স্টেশনের রাস্তার উন্নয়নের কাজের অগ্রগতি ইত্যাদি বিষয়ে ব্রিফ করেন। তিনি এ কাজটি সফল করার জন্য এমপি আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com