শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাধবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শফিক মিয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। শফিক সুনামগঞ্জ জেলার ধর্মঘর থানার আব্বাসচড় এলাকার হরমুজ মিয়ার ছেলে। গতকাল রবিবার সকালে উপজেলার নোয়াপাড়া মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শফিক মিয়া পেশায় একজন কারখানা শ্রমিক। তিনি দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে থেকে সায়হাম টেক্সটাইলস মিলে কাজ করতেন। প্রতিদিনের মতো সকালেও সে কাজে যাওয়ার জন্য মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নোয়াপাড়া মির্জাপুর এলাকায় পৌছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com