বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আগামী ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে হবিগঞ্জ শহরে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৯ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের বাধার মুখে যুবদল ও ছাত্রদল এ কর্মসূচি বাস্তবায়ন করে। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফ আহমেদ জুয়েল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্জল, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলম খান, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহেল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com