মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের ওসমানী রোডে চৌধুরী অনর উদ্দিন জাহিদ এঁর ব্যক্তিগত কার্যালয় শুভ উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী, উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য আওয়ামীলীগ (কোভেন্ট্রি শাখার) সিনিয়র সহ-সভাপতি চৌধুরী অনর উদ্দিন জাহিদ এঁর ব্যক্তিগত কার্যালয় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ তালুকদার মার্কেটে ৩ জুলাই বিকেল ৩ টায় শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দাল করিম, সাবেক সেনা সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ রেনু, মুহিবুর রহমান চৌধুরী, অঞ্জন পুরকায়স্থ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মতিন চৌধুরী, মোতাব্বির সরদার, মীর্জা আশরাফুল বেগ রনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে চৌধুরী অনর উদ্দিন জাহিদ বলেন, আমি আগামীকাল ৪ জুলাই আমার কর্মস্থল যুক্তরাজ্য পাড়ি জমাবো, সবাই আমার জন্য দোয়া/আশির্বাদ করবেন এবং সময় স্বল্পতার কারনে অনেকের সাথে যোগাযোগ করতে পারেননি বলেও দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমি এই কার্যালয়টি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য আজ থেকে উম্মুক্ত করে দিলাম, আপনারা দলীয় যেকোন অনুষ্ঠানের জন্য এই কার্যালয় ব্যবহার করতে পারেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে তাঁর একজন কর্মী হিসেবে দেশ, মাটি ও মানুষের কল্যাণে সবসময় আমি অসহায় মানুষের জন্য কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করি। পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে তিনি বিজয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে নবীগঞ্জ উপজেলাকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি, অনুষ্ঠানে মোনাজাত পেশ করেন, ক্বারী আজহার উদ্দীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com