শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

চুনারুঘাটে সাংবাদিক জাহিরের উপর হামলার ঘটনায় দ্রুতবিচার টাইব্যুনালে মামলা ॥ প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সাতছড়ি বন থেকে সেগুন কাঠ পাচারের সময় আটক ও সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক আব্দুল জাহির এর উপর দুদফা হামলার ঘটনায় কোর্টে মামলা দায়ের হয়েছে।
(২৫ জুন) রবিবার হবিগঞ্জের দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন সাংবাদিক আব্দুল জাহির মিয়া। বিজ্ঞ বিচারক মামলাটি এফআইআর ভুক্ত করার জন্য চুনারুঘাট থানাকে নির্দেশ প্রদন করেন।
এদিকে ২৫ জুন রবিবার বিকালে আমুরোড বাজারে সাংবাদিক ও এলাকাবাসী মানববন্ধন করেছে। এতে বক্তারা সাংবাদিক জাহিরের উপর হামলায় জড়িতদের গ্রেফতার করার দাবী জানান।
মানববন্ধনে উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আহম্মদাবাদ ইউনিয়ন আ’ওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক তাহির মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য রমজান আলী, উস্তার মিয়া ও হুরাই মিয়া, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি মামুন চৌধুরী, বাংলা টিভি’র চুনারুঘাট প্রতিনিধি মুতাব্বির হোসেন কাজল, সাবেক মেম্বার দুলাল ভুইয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com