বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ॥ রাশেদ সভাপতি-নুর উদ্দিন সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সময় টিভির স্টাফ রিপোর্টার রাশেদ আহমেদ খানকে সভাপতি ও জিটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচন ঘোষনা করেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার বিকেল ৩টায় হবিগঞ্জ প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান, সহকারী কমিশনার সৈয়দ এখলাছুর রহমান খোকন ও এমএ মজিদ এর যৌথ স্বাক্ষরিত পত্রে কমিটি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান। কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মাসুক, কোষাধ্যক্ষ মোশাহিদ আলম, সদস্য সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাহ ফখরুজ্জামান এবং পদাধিকার বলে বিগত কমিটির সভাপতি আব্দুল হালীম ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী সদস্য নির্বাচিত হন। এর পূর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল হালীমের সভাপতি ও সাধারণ সম্পাদক সুরুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো: ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশীদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সায়েদুজ্জামান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাহ ফখরুজ্জামান, রাশেদ আহমেদ খান, শরীফ চৌধুরী, মোহাম্মদ নুর উদ্দিন, মোশাহিদ আলম, মোঃ ছানু মিয়া, সুকান্ত গোপ, ইলিয়াস আলী মাসুক, সাইফুর রহমান তারেক প্রমুখ। সভায় সাধারণ সভার বার্ষিক রিপোর্ট ও আয়-ব্যয়ের বিবরণ অনুমোদন করে সদস্যরা। নির্বাচন কমিশনার ২০২৩-২০২৪ সালের নতুন কমিটির ফলাফল ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com