মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে পিকআপ যোগে গরু চুরি করে পালানোর সময় আটক ২

  • আপডেট টাইম শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গরু চুরি করে পিকআপ যোগে পালানোর সময় ২ চোরকে আটক করেছে জনতা। উপজেলার সুরাবই এলাকা থেকে তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করে নিয়ে যাওয়া গরু। শুক্রবার (২৩ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত গরু চোরোরা হল, বি-বাড়িয়া সদর থানা এলাকার মহিউদ্দিন নগরের শওকত আলীর পুত্র ইয়াসিন মিয়া (২৮) একই গ্রামের মোতালেব মিয়ার পুত্র বাবুল মিয়া (২৬)।
জানা যায়, ভোরে চোরেরা সুরাবই গ্রামের খেলু মিয়ার গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি করে পিকআপ যোগে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে গাড়িসহ চোরদের পাকড়াও করে। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) শেখ নাজমুল হক জানান, আটককৃত চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com