বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বঙ্গবন্ধু হত্যা ছিল পাকিস্তানি চেতনায় প্রত্যাবর্তনের চেষ্টা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলছে; যেখানে সবার সমান অধিকার রয়েছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এ দেশকে অসাম্প্রদায়িক চেতনায় পরিচালিত করতে। এই চেতনা মুছে দিতে তাঁকে সপরিবারে হত্যা করা হয়। মূলত বঙ্গবন্ধু হত্যা ছিল পাকিস্তানি চেতনায় প্রত্যাবর্তনের চেষ্টা। এমপি আবু জাহির গতকাল বিকেলে হবিগঞ্জ শহরের ইসকন মন্দিরে রথযাত্রা মহোৎসব ও সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হবিগঞ্জ। যে কোন শক্তি যদি এই সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। তিনি এক্ষেত্রে সকলকে সজাগ থাকার জন্য জানান। অনুষ্ঠানে ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারীর সভাপতিত্বে ও প্রমথ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে একটি বর্ণাঢ্য রথযাত্রা হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। এতে অন্তত পাঁচ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com