বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবীতে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের আয়োজনে জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংস হত্যাকারীদের ফাঁসি এবং নেত্রকোনায় কলি হাসানের উপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন পূর্বে প্রেসক্লাব সভাপতি মোহা. অলিদ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, ইত্তেফাক প্রতিনিধি শংকর পাল সুমন, সমকাল প্রতিনিধি আইযূব খাঁন, যায়যায়দিন প্রতিনিধি আলাউদ্দিন আল রনি, দৈনিক আয়না কায়সার আহমেদ, দৈনিক বাংলা প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, ইনকিলাব প্রতিনিধি কে এম শামসুল হক, এনটিভি সংবাদদাতা জামাল মোঃ আবু নাছের, মাইটিভি’র রাজিব দেব রায় রাজু, আমার সংবাদ’ আলমগীর কবির, ঢাকা প্রতিদিনের একরামুল আলম লেবু, বিজয়ের প্রতিধ্বনির প্রতিনিধি বিপ্লব আচার্য্য সুজন প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা সারা দেশে মূল ধারার সাংবাদিকদের পরিকল্পিত হত্যা, হামলা, মামলা ও নির্যাতনের প্রতিরোধে রাষ্ট্রীয় আইন প্রনয়নের দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com