বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার ৪ ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ভিজিএফের চাল বিতরণ। সোমবার হবিগঞ্জ পৌর এলাকার ৪ টি ওয়ার্ডের ভিজিএফ কার্ডধারী দরিদ্র পৌরবাসীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সকালে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। ভিজিএফ কর্মসূচীর প্রথম দিনে হবিগঞ্জ পৌরসভার ২, ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডে দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়। সোমবার ১ হাজার ৭ শত ৩৩ জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। ১, ৩, ৪, ৬ ও ৯ নং ওয়ার্ডের বাকী ২ হাজার ৮শ ৮৮ জন কার্ডধারীর মাঝে ২৭ জুন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছে পৌরসভা সূত্র। চাল বিতরণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ, শেখ সুমা জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবালসহ অন্যান্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com