শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

হবিগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। গতকাল পিটিআই রোডস্থ পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। হবিগঞ্জ পৌরসভার ৪০ টি কেন্দ্রে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়েসী শিশুদেরকে ১ টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়েসী শিশুদের ১ টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। হবিগঞ্জ পৌরসভায় এ কর্মসূচীল আওতায় ৯৩৪ জন শিশুকে নীল রঙের এবং ৭৪৭১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com