বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাড়ী চাপায় পল্লী বিদ্যুতের মিটার রিডার নিহত

  • আপডেট টাইম রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ী চাপায় হবিগঞ্জ পল্লী বিদ্যুতের মিটার রিডার ফরিদুল ইসলাম (৪২) নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার জন্য নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এলাকায় গাড়ীর অপেক্ষা করছিল। সে সময় ঢাকা মুখী একটি অজ্ঞাতনামা পিক আপ তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারকান্দা উপজেলার জয়েনবড়দুল গ্রামের গোলাম আজম তালুকদারের ছেলে বলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ পারভেজ ভূইয়া নিশ্চিত করেছেন।
শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম ভূইয়া দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com