বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সরঞ্জামসহ ৫ জুয়ারী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে সরঞ্জামসহ ৫ জুয়ারীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার কালামন্ডল গ্রামের মৃত ফখরুল আলমের পুত্র আলা উদ্দিন (৪০), দক্ষিণ ছয়শ্রী গ্রামের মোঃ আব্দুর রবের পুত্র মোঃ আব্দুল হালিম (৩৫), সুন্দরপুর গ্রামের আছন আলীর পুত্র মোঃ জালাল মিয়া (৩৫), গেরারুক গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের পুত্র মোঃ শানু মিয়া (৪০), গাদিশাইল গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র মোঃ দুলাল মিয়া (৩০)। গতকাল বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে আহম্মদাবাদ ইউনিয়নের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে নগদ টাকা জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানায় দীর্ঘ দিন ধরে আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ ছয়শ্রী গ্রামে জুয়ারীরা জুয়ার আসরে টাকার বিনিময় (তাস খেলা) বসায়।
খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক এর নেতৃত্বে একদল পুুলিশ বুধবার রাত ১০টার দিকে কামনা প্রকাশ বৈস্টবনীর ঘরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের অভিযান চালিয়ে আটক করে। এসময় জুয়ারীদের হেফাজতে থাকা জুয়া খেলার সামগ্রী ও নগদ ৮ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, এ বিষয়ে থানার এস আই সনজীন চন্দ্র নাথ বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর আটককৃত ৫ জনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com