বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবৈধ স্থাপনা অপসারণ করতে সকলের সহযোগিতা চাইলেন মেয়র সেলিম

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসনকল্পে উত্তর শ্যামলী ও চৌধুরী বাজার এলাকা পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। বেলা ১২ টায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও সহকারী কমিশনার ভূমি আসমা বিনতে রফিক উত্তর শ্যামলী এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনে পুরাতন খোয়াই নদীর ভূমি উন্মুক্তকরনে এলকাবাসীর সাথে পরামর্শ করেন। পুরাতন খোয়াই নদীতে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার কারন হয় এমন বিভিন্ন অবৈধ স্থাপনা তারা ঘুরে ঘুরে দেখেন। এই অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এ সময় কাউন্সিলর টিপু আহমেদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বেলা ৩ টায় মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট প্রিয়াংকা পাল চৌধুরী বাজারে বিভিন্ন ভাসমান দোকান উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন। শহরের যানজট নিরসনে এবং রাস্তার শৃংখলা ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনা অব্যাহত থাকবে বলে মোবাইল টিম সূত্রে জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট তুহিন হোসেন, কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় রাস্তার পাশের ভাসমান দোকানদাররা তাদের দোকান সড়িয়ে নিতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com