মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আইডিয়াল হাই স্কুলে ব্র্যাকের কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ভাদৈ আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পেইনে সচেতনতামূলক আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, ভাদৈ আইডিয়াল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ, সহকারি শিক্ষক পারভীন আক্তার। মতবিনিময় সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে আলোচনা এবং কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইনের উদ্দেশ্য উপস্থাপন করেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ইউথ মবিলাইজার তানিয়া সুলতানা ও স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক বেনজির আহমেদ। শেষে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃ›

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com