মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

যাত্রাবড়বাড়ি থেকে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার যাত্রাবড়বাড়ি থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে ডিবির ওসির নেতৃত্বে এসআই সোহেল রানাসহ একদল পুলিশ ওই এলাকার মিজান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকরা হল, যাত্রা বড়বাড়ি গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র আব্দুল খালেক (৬০), মৃত লাকি মিয়ার পুত্র মাহফুজ মিয়া (২৫), মৃত কালা মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩৮), মৃত নুর আলীর পুত্র ওসমান গনি (৩৫), আলাপুর গ্রামের আশ্রব উল্লার পুত্র আছকির মিয়া (৬০), মৃত কিরাজ মিয়ার পুত্র ফিরোজ আলী (৩৫), মৃত তোতা মিয়ার পুত্র আব্দুল হামিদ (৫২)।
এ ঘটনায় এসআই সোহেল রানা বাদি হয়ে জুয়া আইনে মামলা দিয়ে তাদেরকে গতকাল বুধবার বিকালে কোর্টে প্রেরণ করেছেন। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com