বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে সঠিক আক্বিদা ও আমলের কোন বিকল্প নেই

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ আমীরে হিযবুল্লাহ, মোজাদ্দেদে জামান ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কিবলা আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃ জিঃ আঃ) বলেছেন, মুমীন মুসলমানদের ঈমানের পরিপূর্ণতা লাভ করবে তখনই যখন তারঁ আক্বিদা হবে বিশুদ্ধ এবং জীবন হবে নেক আমলে ভরপুর। মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি, নৈকট্য ও তাঁর দিদার লাভের জন্য সর্ঠিক সহূহ আক্বিদা এবং নেক আমলের কোন বিকল্প নেই। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ রাখতে হবে- শুধু নেক আমল করলেই চলবেনা, নেক আমল কারীকে দেখতে হবে তার মধ্যে রিয়া বা লৌকিকতা আছে কি-না। লোক দেখানো ইবাদত-বন্দেগি শিরকের অন্তর্ভুক্ত যা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইবাদত বা আমলের মধ্যে রিয়া বা লৌকিকতা দুর করে খাঁটি ইবাদত করতে চাইলে প্রত্যেক মুসলমানের উচিত ইসলামি শরীয়তের পাশাপাশি ইলমে মারিফতের কঠোর পরিশ্রমে সাধনা ও অনুশীলন করতে হবে। তিনি গত ২৫ মে রাতে মাধবপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী ছালেহাবাদ মাদ্রাসায় শুভাগমন উপলক্ষে ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছালেহাবাদ মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা আবুল কালাম সৈয়দ ওবায়দুর রহমান সাহেবের পরিচালনায় হুজুর কিবলার সফরসঙ্গী দেশবরেণ্য উলামায়ে কেরামগনের মধ্যে বক্তব্য রাখেন, হযরত মাওলানা আলহাজ্ব রুহুল আমিন আফসারী, মাওলানা মুহিব উল্লাহ, মাওলানা আঃ রহমান, মাওলানা আব্দুল্লাহ আবু তাহের আল আজহারী প্রমুখ। পরে দেশ জাতীর কল্যাণে মহান আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব হুজুর কিবলা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com