বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর মডেল থানার চিরুণি অভিযানে মহিলাসহ সাজাপ্রাপ্ত ৮ আসামি আটক

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর মডেল থানা পুলিশ চিরুণি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত মহিলাসহ ৮ আসামিকে গ্রেফতার করেছে। সদর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার নির্দেশে এসআই মমিনুল ইসলাম, সনক কান্তি দাশসহ একদল পুলিশ গত বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরসহ ঢাকা-গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এদের মধ্যে কারো ৩ বছরের সাজা, কারো ২ বছরের, আবার কেউ পলাতক আসামি। আটকরা হল, শহরতলীর নারায়ণপুর গ্রামের মৃত নরেশ গোপের পুত্র সাজাপ্রাপ্ত আসামি তপন গোপ, তার স্ত্রী আনিতা রানী গোপ, উমেদনগর গ্রামের পলাতক আসামি মৃত সাহাবুদ্দিনের পুত্র মোশাহিদ মিয়া, দরিয়াপুর গ্রামের সফিক মিয়ার পুত দুলাল মিয়া, জলিল মিয়ার পুত্র বিলাল মিয়া, দক্ষিণ তেঘরিয়া গ্রামের মৃত নুর আলীর পুত্র ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কুতুব আলী, দীঘলবাগ গ্রামের মৃত খালেকের পুত্র নাসির উদ্দিন, নোয়াবাদ গ্রামের আজাদ মিয়া, রাসেল তালুকদার।
গত বৃহস্পতিবার বিকালেই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, এ অভিযান তাদের নিয়মিতভাবেই চলবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com