বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ভাদৈ থেকে ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকরা হল, বহুলা গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র শাকিল খান (৩০) ও মাধবপুর উপজেলার শাহনগর লোহাইদ গ্রামের মৃত দুধ মিয়ার পুত্র নুরুল আমিন (৩৫)। গত বুধবার গভীর রাতে ডিবির এসআই সত্যজিৎ চক্রবর্তীসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com