বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে যানবাহনে ৪ মামলায় সাড়ে ২৬ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় ভোক্তা অধিকার ও মোটরযান আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও সরকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব যৌথ অভিযান পরিচালনা করেন। তাদের সহায়তা করে মাধবপুর থানার একদল পুলিশ। অভিযানে চৌমুহনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় এবং মোটরযান ও সড়ক পরিবহন আইনে মোট ৪ টি মামলায় জরিমানা করা হয় ২৬ হাজার ৫ শত টাকা। এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানান, উপজেলার নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com