বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৩৩৫ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতারের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানার এসআই আলাওল হক বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন, আজমিরীগঞ্জ বাজার বণিক সমিতি এবং স্থানীয় রামকৃষ্ণ মিশন পরিচালনা কমিটির সভাপতি নিখিল চন্দ্র বণিকের পুত্র গৌতম কুমার বণিক (৪৯), একই এলাকার আজিম নগর (লম্বাহাটি) গ্রামের মোঃ নাছির উদ্দিন মিয়ার পুত্র মোঃ জুনায়েদ আহমেদ (৪৮), শরীফনগর গ্রামের মৃত-নূর উদ্দিনের পুত্র মোঃ আতাউর রহমান (৩৫) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার রৌয়া গ্রামের বাসিন্দা অনিল দাসের পুত্র ও আজমিরীগঞ্জ বাজারের স্বপ্নছোঁয়া স্বর্ণ শিল্পালয়ের মালিক অপু দাস। উল্লেখ্য, গত বুধবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ আজমিরীগঞ্জ টানবাজারের ভূঁইয়া মার্কেটের অদূরে অপু দাসের মালিকাধীন স্বপ্নছোঁয়া স্বর্ণ শিল্পালয়ে অভিযান চালায়। এ সময় শিল্পালয়ের পেছনের কক্ষে নিষিদ্ধ ইয়াবা টেবলেট ক্রয় বিক্রয়ের সময় উল্লেখিতদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে পলিথিন পেপারে মোড়ানো ও কোটার ভিতর থেকে ৮৫ পিস নিষিদ্ধ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া নগদ ১০ হাজার ৮শ টাকা ও ওই টেবলেট বিক্রয়ের পরিবহণকাজে ব্যবহৃত আসামি গৌতম কুমার বণিকের ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওই দিনই বিকাল ৫ টার দিকে আটককৃত ৩ আসামীকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আসামিদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন। অপর আসামী অপু দাস পলাতক রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com