বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮) মে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে ও সোনালী ব্যাংক লিঃ মাধবপুর শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দুলন কান্তি চক্রবর্ত্তী।
সোনালী ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক গাজীউর রহমানের সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। বাংলাদেশ ব্যাংক সিলেট যুগ্ম পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী রিসোর্স পার্সন ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট যুগ্ম ব্যাবস্থাপক ক্যাশ আবু তাহির মোঃ হাবিবুল্লাহ মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দ্র চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি মোঃ অলিদ মিয়া, সেক্রেটারি সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির।
এছাড়া স্থানীয় সকল ব্যাংকের ব্যাবস্থাপক ও অন্যান্য ব্যাংক কমকর্তা-কর্মচারী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ব্যাবসায়ী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com