বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা-প্রতিরোধে দেশীয় অস্ত্র নিষিদ্ধ করে গণ-বিজ্ঞপ্তি ॥ আগামী ৭ দিনের মধ্যে অস্ত্র জমা না দিলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে-ইউএনও

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৩৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সম্প্রতি বানিয়াচংয়ে পরপর বেশ কয়েকটি গ্রাম্য দাঙ্গায় দেশীয় অস্ত্রের আঘাতে অকালে ঝড়ে পড়ে বেশ কয়েকটি তাজা প্রাণ। এ নিয়ে বানিয়াচংয়ের আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। গ্রাম্য দাঙ্গা রোধে কার্যকারী পদক্ষেপ গ্রহনে আইন শৃংখলা সভায় বক্তারা জোরালে পদক্ষেপ গ্রহনের আহবান জানান। এরই প্রেক্ষিতে উপজেলা আইন-শৃংখলা কমিটির সিদ্ধান্তের আলোকে ১৪ মে গণ-বিজ্ঞপ্তি জারি করে বানিয়াচং উপজেলায় টেটা, বল্লম, ফিকল ইত্যাদি দেশীয় অস্ত্র জনস্বার্থে নিষিদ্ধ ঘোষণা করে বানিয়াচং উপজেলা প্রশাসন। উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গণ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আগামী ৭ দিনের মধ্যে সকল প্রকার দেশীয় অস্ত্র বানিয়াচং থানা অথবা নিকটবর্তী পুলিশ ফাঁিড়তে জমা দিতে বলা হয়েছে। এই সময়ের পর কারো বাড়ীতে অথবা কারো হেফাজতে ওই সকল দেশীয় অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পদ¥াসন সিংহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি এ গণ বিজ্ঞপ্তির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com