বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইকালে ২ নারী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আধুনিক সদর হাসপাতাল থেকে জনপ্রিয় শিল্পী আশিকের বোনের স্বর্ণের চেইন ছিনতাইকালে দুই নারীকে আটক করা হয়েছে। তবে হাসপাতালে আসা রোগীদের নিরাপত্তা নিয়ে শিল্পী আশিক হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল দুপুরে আশিকের বোনো হাসপাতালে আসেন চিকিৎসা নিতে। এ সময় ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করলে দুই মহিলা ছিনতাইকারী স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন এসে দুই নারীকে আটক করে। পরে তাদের উত্তম মধ্যম দিয়ে তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন শিল্পী আশিক। তখন তিনি তত্ত্বাবধায়কের নিকট হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে এসআই মমিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে আটকদের থানায় নিয়ে যায়। আটকরা হল, বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কামাল মিয়ার স্ত্রী দিলারা বেগম (৬০) ও নুর মিয়ার স্ত্রী আল্পনা বেগম (৩২)। গতকাল সোমবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। ইদানিং হাসপাতালে চুরি, ছিনতাই মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের পরও এসব বন্ধ করা যাচ্ছে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com