বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বন্ধুর লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী যুবক নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে বন্ধুর লাঠির আঘাতে মোছাব্বির মিয়া (২০) নামের এক মাছ বিক্রেতা নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে গ্রামের পাশের রাস্তায় একই গ্রামের আব্দুল গফুরের পুত্র সাহার মিয়ার সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে তার মাথার পেছন দিকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার কর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর পুলিশ লাশ মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখাকালে কেউ আটক হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com