বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে অবৈধভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন ॥ নোমান মোল্লাসহ ২ জনকে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কৃষ্ণপুরে পতিত জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় নোমান মোল্লা ও সিরাজুল ইসলাম নামের ২ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শুক্রবার লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা এ অর্থদণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছত্তর বন্দের বিল বড় পুটিয়ার ভাটি নামের পতিত জমিটিতে স্থানীয় এলাকাবাসী গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করে আসছিল। কৃষ্ণপুর মৌজার ১১১২ নম্বর খতিয়ানে মালিকানা বিহীন পতিত “ছুট” জমি হিসাবে এটি অন্তর্ভুক্ত হয়। বিভিন্ন কৌশল খাটিয়ে জালিয়াতির মাধ্যমে নোমান মোল্লা নামের ওই ব্যক্তি জমিটি নিজের নামে আর এস রেকর্ড ভুক্ত করেন। ইদানিং জমিটিকে দখল করার জন্য হঠাৎই ড্রেজার মেশিন দিয়ে ওই স্থান থেকে মাটি উত্তোলন করতে থাকেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একই দিনে সন্ধা ৭ টার দিকে কৃষ্ণপুর পটিয়াবিল নামক এলাকায় লীপুর গ্রামের সিরাজুল ইসলাম কে একই আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় লাখাই থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ জহির আলী ও সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com