বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সড়কের ওপর থেকে শাহজাহান মিয়া (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, সন্ধ্যায় স্থানীয় লোকজন পাকুরিয়া এলাকার সড়কে শাহজাহানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল। এছাড়া সেখান থেকে খায়রুল ইসলাম জার্নেল নামে আরেক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় শাহজাহান নিহত ও তার সঙ্গী আহত হয়েছেন। পুলিশ এ নিয়ে তদন্তে নেমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com