সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

এইচএসসি পরীক্ষায় রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ঈর্ষনীয় সাফল্য

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ৪৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এবার এইচএসসি পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। বিগত বছরের তুলনায় এ বছর সবচেয়ে ভাল ফলাফল অর্জন করায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতে উঠে। করা হয় মিষ্টি বিতরণ। করা হয় আনন্দ মিছিল। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বর্তমান অধ্যক্ষ এনামুল হক ২০১৩ইং সালের অক্টোবর মাসে দায়িত্ব গ্রহনের পর থেকে স্থানীয় চেয়ারম্যান ইজাজুর রহমানের তত্ত্বাবধানে কলেজের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে একাডেমী কার্যক্রমে গতিশীলতা আসে। অধ্যক্ষ এনামুল হকের দক্ষ ও যোগ্য ব্যবস্থাপনায় শিক্ষকবৃন্দও কলেজের ফলাফল উন্নয়নে আন্তরিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
এ বছর অনুষ্টিত এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান ও ও ব্যবসা শিক্ষা শাখায় শতভাগ উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন ২১ জন। মোট পাশের হার ৮৭%।
এই ফলাফলের জন্য কলেজের অধ্যক্ষ এনামুল হক, গভর্নিং বডির সদস্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আর ভাল ফলাফল অর্জন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এই সাফল্য অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী ও গভর্নিং বডির সদস্যবৃন্দকে অভিনন্দন জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com