বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশের চিরুনী অভিযান বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ থানা পুলিশ উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নে এক চিরুনী অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার বেলা ২ টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ওই ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালিয়ে এই সব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন থানার সেকেন্ড অফিসার এসআই স্বপন কুমার দাশ, এসআই জাহাঙ্গীর আলম, এসআই রাজিবুল হাসান, এসআই গৌতম সরকার, এএসআই বিমল দাশ, এএসআই ওয়াসিমসহ একদল পুলিশ। তারা রামপুর গ্রামে সম্প্রতি বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘটিত সংঘর্ষের জের ধরে এবং পরবর্তীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং উপজেলাকে দাঙ্গামুক্ত করার লক্ষে উক্ত গ্রামে চিরুনী অভিযানের মাধ্যমে দেশীয় অস্ত্র গুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ডালিম আহমদ। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com