বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০১৪
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের সবুজবাগ এলাকায় বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা থালা ভেঙ্গে কম্পিউটার, নগদ টাকা, মোবাইলসেট ও অনেকগুলো সীম চুরি করে নিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকালে উক্ত কাস্টমার কেয়ার ম্যানেজার ইমন আমদেম ইমু প্রতিদিনের ন্যায় উক্ত প্রতিষ্ঠানটি খুলতে গিয়ে দেখে থালা ভাঙ্গা। পরে ভিতরে প্রবেশ করে বুঝতে পারেন চুরি সংগঠিত হয়েছে। তিনি জানান চোরেরা ১১৭টি মোবাইল সেট, একটি কম্পিউটার সিপিইউ, ৭০টি আনঅ্যাক্টিভ সীম ও ৪০টি অ্যাক্টিভ সীম ও নগদ ৭হাজার ৩শ ৭৫টাকা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে ম্যানেজার ইমন বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সদর থানার এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com