বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির তৃতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি তৃতীয়বারের মত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় গতকাল এমপি আবু জাহিরের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে বলে তিনি জানান।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পবিত্র ওমরাহ পালন শেষে ফেরার পর তাঁর সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কথা। এজন্য নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। শারীরিকভাবে তেমন কোন জটিলতা দেখা দেয়নি এবং আজ তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসকের এপয়েন্টম্যান্ট নিয়েছেন। এমপি আবু জাহির সকলের নিকট দোয়া চেয়েছেন।
এদিকে, করোনা পরীক্ষার জন্য সংসদ সদস্যের সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার ও সন্তান ব্যরিস্টার মোঃ ইফাত জামিল নমুনা দিয়েছেন।
এর আগে মহামারী শুরুর প্রথম বছর ২০২০ সালের অক্টোবর মাসে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন সংসদ সদস্য। পরের বছরের ২১ জুলাই তিনি দ্বিতীয়বার আক্রান্ত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com