বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ভেঙে পড়েছে বেশ কিছু গাছপালা। এমনকি বৈদ্যুতিক খুটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো শহর। এমনকি বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ৩০ মিনিট স্থায়ী এই ঝড়ে জেলার ৯টি উপজেলাতেই কমবেশি ব্যাপক তি হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হবিগঞ্জ শহর ও আশপাশ এলাকায়। ঝড়ের তান্ডবে শতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। বিধংসি এ ঝড়ে অনেক এলাকার গাছ-পালা ভেঙে পড়ে। ছোট-বড় বিলবোর্ডও খসে রাস্তায় এসে পড়ে। বেশ কয়েকটি রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিদ্যুতের খুটি ভেঙে ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্থ হয়ে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল ৭টার দিকে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর এক কর্মকর্তা বলেন, কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুটি ভেঙে যায়। এছাড়া দুটি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্থ হয়। যে কারণে পুরো জেলায়ই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এতে সাহরি খেতে ভোগান্তি পোহাতে হয়েছে মানুষজনকে। তবে রাতেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারিরা মাঠে নামেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com