বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তেঘরিয়ায় টমটম চার্জ দিতে গিয়ে এক চালকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক টমটম গ্যারেজ রয়েছে। আর এসব গ্যারেজে চার্জ দিতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা। গত এক বছরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতো মৃত্যুর ঘটনার পরেও এসব অবৈধ টমটম গ্যারেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেনা পিডিবি কিংবা পল্লী বিদ্যুত। ফলে দিন দিন অবৈধ টমটম গ্যারেজের সংখ্যা বাড়ছে। অভিযোগ রয়েছে, পিডিবির কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করেই তারা গ্যারেজ চালাচ্ছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের ছমির আলীর পুত্র টমটম চালক আলাল মিয়া স্থানীয় গ্যারেজে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়। লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে ঘটনার পর পরই গ্যারেজ মালিক সটকে পড়ে। অনুসন্ধানে জানা যায়, শহরের নাতিরাবাদ, পোদ্দার বাড়ি, শ্মশানঘাট, শায়েস্তানগর, মাছুলিয়া, ২নং পুল, বহুলা, তেঘরিয়া, ভাদৈসহ বিভিন্ন এলাকায় ৫০টির বেশি গ্যারেজ রয়েছে। এদিকে সদর থানা পুলিশ মৃত ব্যক্তির লাশের সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ওসি জানান, ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com