বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বিক্রি হচ্ছে ক্যামিকেল যুক্ত কলা ॥ অসুস্থ হচ্ছে ক্রেতারা

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ক্যামিকেল যুক্ত সাগরকলাসহ বিভিন্ন কলা বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এসব কলা খেয়ে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগ বালাই হচ্ছে। রমজান মাসে কাঁচা কলাকে ক্যামিকেল দিয়ে পাকিয়ে রোজাদারদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। আর এসব খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ করেন।
ক্রেতারা জানান, এক ডজন সাগর কলা ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে কলা কিনছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তানগর বাজার, চৌধুরী বাজার, পোদ্দার বাড়ি, কোর্ট স্টেশন, শ্মশানঘাট, বগলা বাজার, শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর, ড্রাইভার বাজারসহ বিভিন্ন বাজারে অসংখ্য কাঁচা সাগর কলার গোডাউন রয়েছে। আর এসব গোডাউনে শত শত কলার ছড়ি ক্যামিকেল দিয়ে পাকিয়ে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে গ্রাহকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com