শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার ৮ আসামি কারাগারে বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের

লাখাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ গতকাল লাখাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের গোল্ড কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে ও এসিল্যান্ড মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সাংসদ অ্যাডঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মুশফিউল আলম আজাদ ও কৃষি অফিসার শহিদুল ইসলাম। খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট ফাইনালে তেঘরিয়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব সিংহ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। ১ম ধাপে ৫ বলেও সমান সমান হলে ২য় ধাপে ৩-২ গোলে তেঘরিয়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় পূর্ব সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে খেলায় জয়লাভ করে।
এদিকে তার পূর্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেচ্ছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মেয়েদের মধ্যে মারুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায়। খেলাটি পরিচালনা করেন মোঃ সাইদুল হক। চ্যাম্পিয়ন ও রানার্সআপদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com