শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে প্রয়াত শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের স্মরণে সভা

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। “নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই” এ শ্লোগান ধারণ করে গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকা ১৯৮০ থেকে ২০২২ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় এ স্মরণ সভা। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ে। সভায় শোকগাঁথা ও স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপাধ্যক্ষ আব্দুস জাহের, অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিমান প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোছাব্বির হোসেন বেলাল, অধ্যক্ষ আলী আজগর, পুলিশ ইন্সপেক্টর নুরুল ইসলাম, শিক্ষা অফিসার রফিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ফারুক আহম্মেদ পারুল, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, প্রভাষক আব্বাস আলী মিজান, আবেদুর রহমান, দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক আক্তারুজ্জামান, কাওছার আহম্মেদ, মিজানুর রহমান প্রমুখ। পরে প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com