সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শচীন্দ্র কলেজে উদ্যোগে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শচীন্দ্র কলেজে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কলেজ মিলনায়তনে সকাল ১১ টায় দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্নাতক সম্মানের (বাংলা) খাদিজা আক্তার শিউলি ও গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্র শ্যমল সরকার। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক গৌতম সরকার। ছাত্র-ছাত্রীর পক্ষে বক্তব্য রাখেন আফরোজা জাহান লিজা ও একাদশ শ্রেণির রিতা বেগম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রভাষক প্রসূন আচার্য্য, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক আব্দুল আহাদ খান, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক রঞ্জু পালের পরিচালনায় আলোচনা সভা শেষে জাতির জনকের জন্মদিনের কেক কাটা হয়। পরবর্তিতে ছাত্র-ছাত্রীদের অংশ-গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা আবৃত্তি করেন রীতা বেগম ও আফরোজা জাহান লিজা। গান পরিবেশন করেন রূপা ঋষি, ঝলক বৈষ্ণব, আফরোজা আক্তার লিজা। অনুষ্ঠান উপস্থাপনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com