সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জের বালিদ্বারা বাজারের ফুটপাত ব্যবসায়ীদের দখলে ॥ দূর্ঘটনার আশঙ্কা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ বালিদ্বারা বাজারের লোক চলাচলের রাস্তা ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে ব্যস্ততম ওই সড়কের লোকজন চলাচলের ফুটপাতের রাস্তায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে দুঘর্টনার সম্ভাবনা রয়েছে। ফুটপাতে এ সব দোকান বসানোর পিছনে স্থানীয় ব্যবসায়ী সমিতির কতিপয় সদস্যদের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দেবপাা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের বালিদ্বারা (দেবপাড়া) বাজারে পথচারীদের চলাচলের জন্য রাস্তার একাংশে জায়গা রাখা হয়। এতে বাজারে আসা যাওয়া পথচারীদের চলাচলে সুবিধা হয় এবং দুর্ঘটনা এড়াতে পারেন। কিন্তু সম্প্রতি ওই বাজারের পথচারীদের চলাচলের রাস্তায় ফুটপাতে বিভিন্ন জাতের দোকান বসিয়ে লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় জীবনের ঝুকিঁ নিয়ে মেইন সড়ক দিয়ে পথচারীদের চলাচল করতে হয়। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে বলে স্থানীয়রা জানান।
এ সব দোকান বসানোর পিছনের বাজার ব্যবসায়ী সমিতির হাত রয়েছে বলেও সুত্রে জানাগেছে। এ ব্যাপারে ফটপাতের দোকান উচ্ছেদসহ অবৈধ দোকানপাট অপসারণের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com