বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড় মোজাম্মেল হক ট্রাক চাপায় নিহত

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বেপরোয়া গতিতে চলাচল করছে যন্ত্রদানব মাটি বোঝাই ট্রাক্টর। ফলে প্রতিদিনই কোনো কোনো দূর্ঘটনা ঘটছে। প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
গতকাল শুক্রবার দুপুরে উবাহাটার পুরাতন হাইওয়ে থানার কাছে ট্রাক্টর চাপায় ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমির খেলোয়াড় মোজাম্মেল হক (২২) নিহত হয়েছেন। উত্তেজিত জনতা ওই সড়ক অবরোধ করে রাখেন। তারা অভিযোগ করেন, হাইওয়ে থানা পুলিশকে ম্যানেজ করে প্রতিদিন বেপরোয়া গতিতে মাটি ও বালু বোঝাই ট্রাক্টর চলাচল করছে। বারবার নিষেধ করার পরও এ আদেশ মানা হচ্ছে।
নিহত মোজাম্মেল উপজেলার ঘরগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুপুরে মোটর সাইকেলযোগে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলো। পুরাতন হাইওয়ে থানার কাছে এলে মাটিবাহী একটি ট্রাক্টর মোটর সাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। ট্রাক্টর আটক করলেও চালক পলাতক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com