মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

প্রীতি ফুটবল খেলার উদ্বোধনকালে নবীগঞ্জের গয়াহরি মাঠ সংস্কারের আশ্বাস দিলেন আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১০ আগস্ট, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি মাঠে গতকাল শনিবার বিকালে আদিত্যপুর ও গয়াহরি গ্রামের ফুটবল খেলোয়ারদের মাঝে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি পৌর কাউন্সিলর এটি এম সালাম, সাংবাদিক মোঃ বদরুজ্জামান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিত্যানন্দ দাশ, দূর্গা চরন দেব, অমিরন দাশ,মোঃ নুরুজ্জামন, শিক্ষক শিলাপদ দাশ, জ্যোতিষ দেব, বাবলু দাশ, অনুপ দাশ, মোস্তফা মিয়া, পান্ডব দেব, রাজন রায় প্রমূখ। খেলায় আদিত্যপুর ও গয়াহরি গ্রামের দলের মাঝে ১-১ গোলে ড্র হলে অতিথি দল হিসাবে আদিত্যপুর দলের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, যুবকদের শরীর চর্চাকে টিকিয়ে রাখতে গয়াহরি গ্রামের একমাত্র খেলার মাঠকে সংস্কারের জন্য সর্বাত্মক সহযোগীতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com