বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের শিবগঞ্জ বাজার পাহারাদারের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০১৪
  • ৬৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারের পাহারাদার আব্দুস শহিদের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুস শহীদ স্থানীয় শিবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে পাহারাদার হিসেবে কাজ করতেন। গতকাল শুক্রবার ভোরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে এসআই আরিফ উল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কিভাবে ওই বৃদ্ধ মারা গেলেন স্থানীয় লোকজন কিছু বলতে পারছেননা। তবে পুলিশ ও পরিবারের লোকজন ধারণা করছেন ভোর রাতে অজ্ঞাত কোন গাড়ী চাপায় তার মৃত্যু হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com